দেশের তারা, গ্রামে চলো’ কার্যক্রম শুরু
চ্যানেল নাইনে প্রচারিত ‘দেশের তারা’ অনুষ্ঠানটি মুন্সিগঞ্জের মৌছামান্দ্রা ও ঢাকার উত্তর চৌকিঘাটা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে ‘দেশের তারা গ্রামে চলো’ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় এক বছরের মধ্যে গ্রাম দুটিকে অনুকরণীয় গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে গ্রাম দুটিতে বৃক্ষরোপণ, জলাধার সংরক্ষণসহ নানা কাজ করা হবে। অনুষ্ঠানটির পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান জানান, ‘সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে চাই। তাই উৎসাহী তরুণদের “দেশের তারা, গ্রামে চলো” কর্মসূচির আওতায় আমাদের খরচে প্রতি সপ্তাহে গ্রামে নিয়ে যাব।’ এই কাজে সম্পৃক্ত হতে আগ্রহী ১৮ থেকে ২৯ বছর বয়সী যে কেউ http://www. facebook.com/DesherTara লিঙ্কে গিয়ে ফরম পূরণ করতে পারেন। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত সাড়ে ১১টায় চ্যানেল নাইনে প্রচারিত হয়। বিজ্ঞপ্তি।