দেশের পথে প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং তিন দিনের সফর শেষে গতকাল শনিবার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে তিনি গতকাল মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারকে ফাতিহা পাঠ করেন। খবর বাসসের।
শুক্রবার ওমরাহ পালন শেষে প্রধানমন্ত্রী মদিনায় যান। সেখানে রাতে মসজিদে নববিতে এশার নামাজ আদায় করেন। শনিবার ভোরে ফজরের নামাজ আদায় করেন। তিনি মুসলিম উম্মাহ এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে একটি বিশেষ ফ্লাইট গতকাল রাত ১২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা।