দেশের পরিস্থিতিতে ড. কামাল হোসেনের গভীর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী চলমান ধ্বংসাত্মক রাজনীতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।গতকাল রোববার এক বিবৃতিতে ড. কামাল ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু বলেন, কয়েক দিন থেকে দেশে চলমান সংঘাত, সংঘর্ষ, প্রতিহিংসার অসুস্থ রাজনীতি আরও ঘনীভূত হয়েছে। চলমান পাল্টাপাল্টি, সাংঘর্ষিক, রুগ্ণ রাজনীতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।