দেশের প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশের প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষিবিদ, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের মতামতের ভিত্তিতে কৃষিজমির সুরক্ষা ও ভূমির সুষ্ঠু ব্যবহার নীতিমালা আইন তৈরি করতে যাচ্ছে। এ লক্ষ্যে কাল মঙ্গলবার আন্তমন্ত্রণালয় বৈঠক আহ্বান করা হয়েছে। ময়মনসিংহ শহরের উল্টো দিকে ব্রহ্মপুত্র নদের তীরে চর ঈশ্বরদিয়ায় নির্মাণাধীন গুচ্ছগ্রাম পরিদর্শনের সময় গতকাল রোববার দুপুরে ভূমিমন্ত্রী রেজাউল করিম এসব কথা বলেন। এ সময় চার শতাধিক অসহায় গৃহহীন পরিবার ভূমিমন্ত্রীর কাছে গুচ্ছগ্রামে ঘর দেওয়ার দাবি জানায়। ভূমিমন্ত্রী পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে ভূমিহীনদের দেওয়ার আশ্বাস দেন।এ সময় গুচ্ছগ্রাম প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবদুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফরিদ আহাম্মদ (উপসচিব), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।