দেশের প্রথম অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরিতে গতকাল রোববার দেশের প্রথম অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রোস্কোপের সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কোম্পানির ভারতীয় প্রতিনিধি প্রকৌশলী রাজা বসু এই মাইক্রোস্কোপের বৈশিষ্ট্য, ব্যবহারের বিভিন্ন দিকসহ প্রযুক্তিগত দিক তুলে ধরেন। পরে উপাচার্য এর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে প্রস্তুতকারী কোম্পানি কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।