দেশের প্রথম সংবিধান মুদ্রণকারী যন্ত্র জাদুঘরে যাচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারের প্রথম সংবিধান মুদ্রণকারী ‘ক্রাবট্রি ডাবল ডেমি টু কালার অফসেট প্রেস’ যন্ত্রটি শিগগির জাতীয় জাদুঘরে সংরক্ষণের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বর্তমানে যন্ত্রটি বিজি প্রেসে সংরক্ষিত আছে। ইংল্যান্ড থেকে আমদানি করা এই মুদ্রণ যন্ত্র দিয়ে ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান মুদ্রিত হয়। ১৯৮৬ সালে যন্ত্রটি অকেজো ঘোষণা করা হয়।