দেশের মাটিতে বিদেশি সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেটুসপাতা, চায়নিজ পাতা, ক্যাপসিকাম, বিট রুট, ব্রকলি, রেড ক্যাবেজ, স্কোয়াশ, ফ্রেঞ্চ বিন, সুইট কর্ন, বেবি কর্ন, থাই আদা, থাই তুলসী, লেমনগ্র্যাস, স্যালারি পাতা, শিমলা মরিচ, চায়নিজ ক্যাবেজ—খেতের পর খেতজুড়ে চলছে এসব বাহারি বিদেশি সবজির চাষ। দেশে প্রচুর চাহিদা থাকায় নিজ তাগিদে বিদেশি সবজি চাষ করছেন কৃষকেরা। এসব চাষে কোনো প্রশিক্ষণ নেই তাঁদের। নিজেরাই বীজ সংগ্রহ করে নেমে পড়েছেন চাষে। সরবরাহ করছেন সারা দেশে।
বগুড়ার তিনটি উপজেলা শিবগঞ্জ, গাবতলী ও শাজাহানপুর ঘুরে দেখা যায়, খেতের পর খেতজুড়ে চলছে বিদেশি সবজির চাষ। উপজেলার কয়েকটি গ্রামে বছরে গড়ে ৪০০ মেট্রিক টন (১০ হাজার মণ) বিদেশি সবজি উৎ​পাদিত হচ্ছে।
গ্রামবাসী জানান, এসব গ্রামে দুই যুগ আগে শিবগঞ্জ উপজেলার বুজরুক শোকড়া গ্রামের কৃষক আনছার আলীর হাত ধরে বিদেশি সবজি চাষ শুরু হয়। এখন তাঁর পরিবারের লোকজন ৩০ বিঘা জমিতে বিদেশি সবজি চাষ করছেন। রায়নগর ইউনিয়নের পার টেপাগাড়ি গ্রামের কৃষক মিজানুর রহমান প্রায় ১৭ বিঘা জমিতে বিদেশি সবজি চাষ করেছেন।
বগুড়ায় উৎপাদিত এসব সবজি যাচ্ছে রাজধানীর শেরাটন, সোনারগাঁও, ওয়েস্টিনের মতো তারকা হোটেলে। সুপার শপগুলোয় যেসব বিদেশি সবজি থরে থরে সাজানো থাকে, সেগুলোরও বেশির ভাগের উৎস বগুড়ার এসব গ্রাম। তা ছাড়া সারা দেশের নামীদামি চায়নিজ রেস্টুরেন্টগুলোতে সরাসরি সরবরাহ করা হচ্ছে এখান থেকে। এসব রেস্টুরেন্টে সবজির জোগান আগে আসত বিদেশ থেকে। এভাবে চাষ বাড়তে থাকলে শিগগিরই এসব সবজি বিদেশেও রপ্তানি হবে বলে আশাবাদী কৃষকেরা। বিদেশি সবজি চাষি দুই কৃষকের খেত ঘুরে সম্প্রতি এসব ছবি তোলা হয়েছে।

বিক্রির জন্য খেত থেকে রেড ক্যাবেজ তুলছেন কৃষক মিজানুর রহমান।
বিক্রির জন্য খেত থেকে রেড ক্যাবেজ তুলছেন কৃষক মিজানুর রহমান।
কৃষক মিজানুর রহমানের খেতে রেড ক্যাবেজ। প্রায় ৪ বিঘা জমিতে জমিতে তিনি রেড ক্যাবেজ আবাদ করেছেন। নিত্যদিনই এসব সবজি বিক্রির জন্য খেত থেকে তুলছেন তিনি।
কৃষক মিজানুর রহমানের খেতে রেড ক্যাবেজ। প্রায় ৪ বিঘা জমিতে জমিতে তিনি রেড ক্যাবেজ আবাদ করেছেন। নিত্যদিনই এসব সবজি বিক্রির জন্য খেত থেকে তুলছেন তিনি।
কৃষক আনছার আলীর খেতজুড়ে শোভা পাচ্ছে সুইট কর্ন ফুল।
কৃষক আনছার আলীর খেতজুড়ে শোভা পাচ্ছে সুইট কর্ন ফুল।
খেতে ক্যাপসিকামের জোয়ার এসেছে। সেগুলো দেখছেন কৃষক আনছার আলী। তাঁর হাত ধরে বগুড়ায় বিদেশি সবজির চাষ শুরু হয়েছে।
খেতে ক্যাপসিকামের জোয়ার এসেছে। সেগুলো দেখছেন কৃষক আনছার আলী। তাঁর হাত ধরে বগুড়ায় বিদেশি সবজির চাষ শুরু হয়েছে।
বিদেশি পেঁয়াজপাতা থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি।
বিদেশি পেঁয়াজপাতা থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি।
সকালের আলোয় প্রকৃতিতে আলো ছড়াচ্ছে থাই তুলসী ফুল।
সকালের আলোয় প্রকৃতিতে আলো ছড়াচ্ছে থাই তুলসী ফুল।
বিস্তীর্ণ মাঠজুড়ে ব্রকলিসহ হরেক রকমের বিদেশি সবজির সমারোহ।
বিস্তীর্ণ মাঠজুড়ে ব্রকলিসহ হরেক রকমের বিদেশি সবজির সমারোহ।
গাছে থোকা বেঁধে ধরেছে স্কোয়াশ।
গাছে থোকা বেঁধে ধরেছে স্কোয়াশ।
বড় বড় স্কোয়াশ বিক্রির জন্য খেত থেকে তুলছেন কৃষক মিজানুর রহমান।
বড় বড় স্কোয়াশ বিক্রির জন্য খেত থেকে তুলছেন কৃষক মিজানুর রহমান।
গাছে প্রচুর ধরেছে ফ্রেঞ্চ বিন। সকালে ফল থেকে আলো ছড়াচ্ছে।
গাছে প্রচুর ধরেছে ফ্রেঞ্চ বিন। সকালে ফল থেকে আলো ছড়াচ্ছে।
লেমন গ্লাস পাতায় জমে আছে সকালের কুয়াশা। এ পাতা সুপ তৈরিতে ব্যবহার করা হয়।
লেমন গ্লাস পাতায় জমে আছে সকালের কুয়াশা। এ পাতা সুপ তৈরিতে ব্যবহার করা হয়।
খেতে লেটুসগাছের ফুল প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
খেতে লেটুসগাছের ফুল প্রকৃতিতে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে।
সবুজ স্যালারি পাতায় ছেয়ে গেছে খেত।
সবুজ স্যালারি পাতায় ছেয়ে গেছে খেত।