দেশের মানুষ এখন জালিম সরকারের হাত থেকে রেহাই চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, জনগণ ভালো নেই। বর্তমান সরকার তার সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা দলীয় লোকদের দিয়ে দেশজুড়ে অরাজকতা চালাচ্ছে। মানুষ এখন এই জালিম সরকারের হাত থেকে রেহাই চায়।গতকাল শনিবার বিকেলে ডুয়েট ছাত্রদলের সাবেক নেতা-কর্মীদের সংগঠন ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশনের (ডেজা) উদ্যোগে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।হান্নান শাহ আরও বলেন, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে জাতীয়তাবাদী শক্তিকে শেষ করার চক্রান্তে নেমেছে। বেগম জিয়া, তারেক-কোকো ছাড়াও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের এ অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হবে না।