দেশের মানুষ এখন মধ্যবর্তী নির্বাচন চায়: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এখন মধ্যবর্তী নির্বাচন চায়। মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে একটি বাংলা জাতীয় দৈনিকের পরিচালিত জনমত জরিপের ফলাফল উদ্ধৃত করে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। ওই জনমত জরিপে শতকরা ৯৮ ভাগ মানুষ আগাম নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন।সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মধ্যবর্তী নির্বাচন দাবি করার পর এ জনমত জরিপ পরিচালিত হয়। খবর ইউএনবির।বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে মতবিনিময়কালে খালেদা জিয়া বলেন, জনমত জরিপে দেখা গেছে, সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। নির্বাচন কমিশনের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, এ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়।খালেদা জিয়া বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ক্ষমতাসীনদের মিথ্যা মামলায় আইনি সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, বিএনপির সভা-সমাবেশ বানচাল করতে সরকার ১৪৪ ধারা জারি করছে। আগামী দিনে ১৪৪ ধারা ভেঙে জোরদার সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে গতকাল রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যকে টহল দিতে দেখা যায়।বিএনপির কার্যালয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টা থেকে র্যা ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যদের কার্যালয়ের বাইরে টহল দিতে দেখা যায়। এ সময় খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কার্যালয়ের ভেতরে ছিলেন।