দেশের মানুষ না খেয়ে মরবে না: খাদ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের মানুষ আর কোনো দিন না খেয়ে মরবে না। মঙ্গাকে বিদায় দেওয়া হয়েছে। এ দেশের ১৬ কোটি মানুষের খাবার দেশেই উৎপাদন করা সম্ভব।গতকাল শুক্রবার টাঙ্গাইলের সদর উপজেলার ধরেরবাড়ী মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু ভালো ফলাফল করলেই চলবে না। নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশপ্রেমিক হতে হবে। এ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আসনের সাংসদ আবুল কাশেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু হোসেন সিদ্দিকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রশিদ প্রমুখ।