দেশের মানুষের কাছে দায়বদ্ধ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের মানুষের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) মো. বেলায়েত হোসেন। তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান। কাজেই বিমান নিয়ে যেকোনো প্রতিবেদনই যেন বস্তুনিষ্ঠ হয়। গতকাল বিমান বাংলাদেশ সম্পর্কে অ্যাভিয়েশন-বিষয়ক সাংবাদিকদের পেশাগত উন্নয়নে আয়োজিত এক কর্মশালায় মো. বেলায়েত হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে (বিএটিসি) এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ দিয়ে বেলায়েত হোসেন বলেন, ২০১৮ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে আধুনিক ১০টি নতুন উড়োজাহাজ বিমানে সংযোজিত হলে বিমান নতুন উচ্চতায় পৌঁছাবে। কর্মশালায় বিমানের ইতিহাস, বিমানের নিরাপত্তা, বিমানের বিপণন, কার্গো হ্যান্ডলিং, বিমানের বিপণন, বিমানের টিকিট ব্যবস্থা, প্রশিক্ষণ, কারিগরি বিষয়সহ নানা দিক তুলে ধরেন বিমানের কর্মকর্তা ও প্রকৌশলীরা।