দেশের রাজধানী কোনটি প্রশ্ন এরশাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বাংলাদেশের রাজধানী এখন কোনটি? উত্তর ঢাকা, নাকি দক্ষিণ ঢাকা? তার হিসাব মেলে না।’জাপার ‘সংবিধান সংরক্ষণ’ দিবস উপলক্ষে গত মঙ্গলবার গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক জনসভায় এরশাদ এ কথা বলেন।সরকারের উদ্দেশে এরশাদ বলেন, ‘মানুষের ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, ঢাকা শহর রক্ষা করতে হয়, যানজট নিরসন করতে হয়, তবে দেশকে আটটি প্রদেশে ভাগ করুন। দেশে প্রাদেশিক সরকার প্রবর্তন করুন।’ জাপা ১০ ডিসেম্বর ঢাকা থেকে সিলেটে অভিমুখে লংমার্চ করবে বলে ঘোষণা দেন এরশাদ।