দেশের রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদি নিয়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারত কখনোই হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির উপহাইকমিশনার সঞ্জিত চক্রবর্তী। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের প্রবেশদ্বার তিনবিঘা করিডর পরিদর্শনে এসে গত বৃহস্পতিবার বিকেলে তিনি এ কথা বলেন।উপহাইকমিশনার সঞ্জিত চক্রবর্তী বলেন, তাঁরা আশা করেন বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সমাধান হবে। করিডর পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর মনোজ কুমার, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মোহামঞ্চদ রহমাতুল্ল্যাহ, দহগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রমুখ।