দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারা করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার বুয়েটসহ দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ১৮ দলীয় জোট চট্টগ্রাম মহানগরের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বুয়েটসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অচলাবস্থা ও শিক্ষাব্যবস্থা ধ্বংস করার চক্রান্তের প্রতিবাদে’ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। চট্টগ্রামে এই প্রথম ১৮ দলীয় জোট সম্মিলিতভাবে প্রথম সমাবেশ করল। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।’বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতে ইসলামীর আমীর আ ন ম শামসুল ইসলাম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহজাহান চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন প্রমুখ।