দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ঘরে-বাইরে চরম সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ঘরে ও বাইরে চরম সংকটে। আর এই সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ ও বিএনপির পর্যায়ক্রমিক দুঃশাসন ও লুণ্ঠন। আওয়ামী লীগের মহাজোট ও বিএনপির ১৮ দলীয় জোট—এই উভয় জোটই লুটেরা গোষ্ঠী ও সাম্রাজ্যবাদের স্বার্থরক্ষাকারী। তাই জনস্বার্থ রক্ষা ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের লক্ষ্যে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। গতকাল শনিবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে সিপিবি ও বাসদের যৌথ কর্মিসভায় বক্তারা এ সব কথা বলেন। সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি শুভ্রাংশু চক্রবর্তী, বাসদ সিলেট জেলা কমিটির আহ্বায়ক উজ্জ্বল রায়, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলিমেষ ঘোষ, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক মঈনুর রহমান, জেলা বাসদের সদস্যসচিব মামুনুর রশিদ, সিপিবি নেতা ও পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ, বাসদ নেতা মুজাহিদ আহমদ প্রমুখ।