দেশের সব সন্ত্রাসী জামায়াতে ইসলামীর সৃষ্টি করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সন্ত্রাসী জামায়াতে ইসলামীর সৃষ্টি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার আওয়ামী ওলামা লীগ আয়োজিত এক সমাবেশে হানিফ বলেন, ‘জামায়াত ধর্মের অপব্যাখ্যা দিয়ে সারা বিশ্বে ইসলাম ধর্মকে বিতর্কিত করছে। সে জন্য ইসলাম রক্ষায় যুদ্ধাপরাধী জামায়াতের নেতাদের ফাঁসি দিতে হবে।’ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘জামায়াত আল্লাহর আইনে বিশ্বাস করে না। তারা আল্লাহর আইন বাদ দিয়ে মওদুদীর আইনে বিশ্বাস করে। দেশের সব জঙ্গি সংগঠনই জামায়াতের শাখা।’আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সমাবেশে উপস্থিত আলেমদের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়ার আহ্বান জানান।যুদ্ধাপরাধীদের পাপের কারণে দেশ এগোতে পারছে না মন্তব্য করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, এ জন্য এদের বিচারের মাধ্যমে দেশকে পাপমুক্ত করতে হবে। ওলামা লীগের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন।