দেশের স্বার্থে নদী ও জলাশয় রক্ষা করতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালের পাশে গড়ে ওঠা শিল্পকারখানাগুলোকে খালের পাড় সংরক্ষণ করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করার পরামর্শ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। তিনি বলেন, দেশের স্বার্থে নদী, জলাশয় ও মাটির নিচের পানি রক্ষা করতে হবে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আটটি শিল্পকারখানার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন, সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ, পটিয়া জনস্বাস্থ্য অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী ঋতিক চৌধুরীসহ শিল্পকারখানাগুলোর প্রতিনিধিরা।