পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবুল হোসেনকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, দেশের স্বার্থেই তাঁর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।বিবৃতিতে এরশাদ বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে দাতাগোষ্ঠীর শর্তমতো এই প্রকল্প বাস্তবায়নে তাদের একজন পর্যবেক্ষক রাখার প্রস্তাব সরকারের মেনে নেওয়া উচিত ছিল। ১৬ কোটি মানুষের স্বার্থে এ বিষয়ে সরকারের নমনীয় হওয়ার মধ্যে অগৌরবের কিছু ছিল না।’একই সঙ্গে এরশাদ বিবৃতিতে উল্লেখ করেন, পদ্মা সেতুর ঋণচুক্তি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো মন্তব্য করা ঠিক হয়নি। দুদকের মন্তব্য পক্ষাপাতদুষ্ট হয়েছে।আবুল হোসেনের পদত্যাগ করা উচিত মন্তব্য করে এরশাদ বলেন, ‘এই পদত্যাগে তাঁর অমর্যাদার কিছু হবে না, বরং জনগণের স্বার্থের বিবেচনায় ইতিহাস তাঁকে স্মরণ করবে। আমি মনে করি, এ দুটি পদক্ষেপ বাস্তবায়ন করে পদ্মা সেতুতে ঋণ প্রদানের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের কাছে সরকার আবারও আবেদন জানাতে পারে।’