দেশের ২২ জেলায় বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মণ্ডপে সতর্ক অবস্থানে বিজিবি। কাত্যায়নী কালীবাড়ি মন্দির, কান্দির পাড়, কুমিল্লা, ১৪ অক্টোবর
ছবি: এম সাদেক কুমিল্লা

দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কুমিল্লা, নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েন করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানীতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবির পরিচালক।