দেশের ৪০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। এর মধ্যে প্রায় দুই কোটি ৫০ লাখ মানুষ অধিকতর দরিদ্র। সেই হিসাবে দেশের ৮৫ হাজার গ্রামের প্রতিটিতে গড়ে ৬০টির মতো পরিবার অধিকতর দরিদ্রের শ্রেণীভুক্ত।গতকাল বুধবার জাতীয় সংসদে রহমত আলীর এক লিখিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে অধিকতর দরিদ্র ৬০টি পরিবারের দারিদ্র্য হ্রাস করাসহ সব গ্রামের উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা চিহ্নিত করা হয়েছে।নাসিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এ ফ্লাইওভার যানবাহন চলাচলের উপযোগী করা হবে। এ ছাড়া যানজট নিরসনের জন্য আরও দুটি প্রকল্প নেওয়া হয়েছে।খুচরা মূল্য বাড়াতে মন্ত্রণালয়ের অনুমতি লাগে না: বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, বাজারে পণ্যের খুচরা মূল্য বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগে না। তবে পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ অনুযায়ী মূল্য অযৌক্তিক হলে সরকার ওই পণ্যের মিলগেট-মূল্য, পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দিতে পারে।বেগম ফরিদা রহমানের লিখিত এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মাহমুদ উস সামাদ চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্তমান বাজারমূল্য স্থিতিশীল রয়েছে।বেগম ফরিদুন্নাহারের এক প্রশ্নের জবারে মন্ত্রী জানান, ভারতের বাজারে বাংলাদেশের ৪৬টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা পেয়েছে। ৪৬টি পণ্য ভারতের্রবাজারে প্রবেশের ক্ষেত্রে কোনো কাস্টমস ডিউটি দিতে হয় না। ভারতে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা্ররয়েছে। ভারতের বাজারে এসব তৈরি পোশাক শুল্কমুক্ত-সুবিধায় প্রবেশাধিকারের ফলে রপ্তানি বাড়বে বলে আশা করা যাচ্ছে।অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি বিশ্বের ৩০টির অধিক দেশে রপ্তানি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের কোথাও বাংলাদেশি চিংড়ি রপ্তানির ওপর নেতিবাচক কোনো শর্ত আরোপ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনিটারি ও ফাইটো সেনিটারি (এসপিএস) শর্ত মেনেই চিংড়ি রপ্তানি হচ্ছে।