দেশের ৯৫ লাখ মানুষ বিষণ্নতায় ভুগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুসহ দেশের প্রায় ৯৫ লাখ মানুষ বিষণ্নতায় ভুগছে। পুরুষের তুলনায় নারীদের বিষণ্নতায় ভোগার পরিমাণ দ্বিগুণ। বিষণ্নতাকে অবহেলা না করে এখনই একে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞরা এ কথা বলেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘বিষণ্নতা: একটি বৈশ্বিক সংকট’—এই প্রতিপাদ্য সামনে রেখে এবার দিবসটি পালিত হয়।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান খান। তিনি বলেন, বিষণ্নতায় আক্রান্তরা ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ বিষণ্নতাসহ অন্যান্য মানসিক রোগের চিকিৎসা আছে। মনোরোগ চিকিৎসক মোহিত কামাল বলেন, শিশুসহ দেশের প্রায় ৯৫ লাখ মানুষই বিষণ্নতায় ভুগছে। তাই একে আর অবহেলা করার সুযোগ নেই। সংবাদ সম্মেলনে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ওয়াজিউল আলম চৌধুরী মনোরোগ বিশেষজ্ঞ গোলাম রব্বানী, শাহ্ আলম, ফারুক আলম, এম এ হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।