দেহরক্ষীর অস্ত্রের গুলিতে আরেক দেহরক্ষী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে গতকাল শনিবার যৌথ বাহিনীর অভিযান চলাকালে সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদ হাসানের দেহরক্ষী ওমর ফারুকের শটগানের গুলিতে আরেক দেহরক্ষী রিপন হোসেন (৩৪) গুরুতর আহত হয়েছেন। তাঁকে প্রথমে স্থানীয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি শহীদুল ইসলাম জানান, এএসপিসহ তাঁরা আসামি ধরার জন্য উপজেলার মামুনশিয়া ও হরিণদিয়া গ্রামে যান। এ সময় অসাবধানতায় ওমর ফারুকের শটগানের গুলি বের হয়ে যায়। এতে পাশে থাকা আরেক দেহরক্ষী রিপন হোসেন গুরুতর আহত হন। তাঁকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।