দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পৌর জহুর হকার্স মার্কেট এলাকার ফুটপাত থেকে ৫০টি দোকান উচ্ছেদ করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের অভিযানে নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে দুটি রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।