দোকান ও গাড়ি ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোকান, গাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে স্থানীয় বাসিন্দার​াও অংশ নেন l ছবি: প্রথম আলো
দোকান, গাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে স্থানীয় বাসিন্দার​াও অংশ নেন l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় পরপর দুই দিন ছাত্রলীগের দুই পক্ষের মারামারি ও তাণ্ডবের ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে তাঁরা যানবাহন ও দোকানপাট ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
আন্দরকিল্লা ব্যবসায়ী কল্যাণ পরিষদ এবং আন্দরকিল্লা, জামালখান ও দেওয়ানবাজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দুই দিন ধরে আন্দরকিল্লা ও আশপাশে সন্ত্রাসীরা ত্রাস সৃষ্টি করেছে। দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনা এবং ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে ব্যবসায়ী নেতা বাদল মিত্র, আশীষ কুমার ভট্টাচার্য, শফিউল আজম, রনি দে, মুহাম্মদ আইয়ুব প্রমুখ বক্তব্য দেন।
গত মঙ্গলবার ও সোমবার আন্দরকিল্লায় ছাত্রলীগের দুই পক্ষে মারামারির ঘটনা ঘটে। এ সময় দোকান ও যানবাহন ভাঙচুর করা হয়।