দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরের কচুয়া বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, জুলহাসউদ্দিন ও মো. আসাদুল্লাহ। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানান, অগ্নিকাণ্ডে তাঁদের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সখীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী সরওয়ার্দী জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।