দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহিলা কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। সারা ভ্যারাইটিস স্টোর্স নামে ওই দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুরো দোকানই পুড়ে যায়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি