দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারের একটি বিপিণবিতানের ১০টি দোকান গত শনিবার দিবাগত রাতে পুড়ে গেছে। রাত আনুমানিক দুইটার দিকে চল্লিশা বাজারের আলমগীরের কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে আরও নয়টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন, আগুনে তাঁদের ৭০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।