দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও দোকানিদের সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বইসারচর এলাকার ঘোড়ার মোড় বাজারে গতকাল ভোরে আবদুল বাছেদের কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও যমুনা সার কারখানা ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।