দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে গতকাল শনিবার ভোরে সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন দুটি চায়ের দোকানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ৩১ হাজার নগদ টাকা লুটসহ দুটি দোকানে প্রায় ৬৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানদারেরা। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাস এ ঘটনার তীব্র নিন্দা জানান।