দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে মানিক স্টোর নামে একটি দোকান পুড়ে গেছে। এতে ওই দোকানের প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দোকান মালিক দাবি করেছেন। গত মঙ্গলবার শেষ রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে পৌর মেয়র প্রশান্ত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দেন।