দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে আগুন লেগে দুটি আসবাবের দোকান পুড়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে ওই বাজারের আশরাফ উদ্দীন ও ফারুক হোসেনের আসবাবের দোকানে আগুন লাগে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দোকান দুটির পুরোটাই পুড়ে যায়। গাংনী থানার ওসি আকরাম হোসেন গতকাল সকালে জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।