দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর শহরের টাউন মসজিদ-সংলগ্ন কাপড়ের মার্কেটে গত রোববার রাত সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার কাপড় পুড়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত তিনটি দোকানমালিকেরা। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক বলেন, সরোয়ারের থ্রি-পিস নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহজাদপুরের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সিরাজগঞ্জ প্রতিনিধি