দোকানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক-এর উপজেলা প্রতিনিধি রমজান সিকদারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এলাকাবাসী দুই চোরকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভাঙ্গা থানা রোড এলাকায় রমজান সিকদারের মালিকানাধীন সিকদার ইলেকট্রিক নামের দোকানে চুরি হয়। চোরের দল দোকানের পেছনের টিনের বেড়া কেটে ২৫টি সিলিং ফ্যান ও ইলিকট্রনিকসের মালামাল নিয়ে যায়। ভোরে ব্যবসায়ীরা ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে বাস্তা বোঝাই মালামালসহ এক যুবক ও যুবতীকে ধরে পুলিশে সোপর্দ করেন। এঁরা হলেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রাজীব (২৫) ও ফরিদপুর সদরের লাভলী বেগম (২০)।