প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারের তিনটি কাপড়ের দোকানে চুরি হয়েছে। এ বিষয়ে থানায় জিডি হয়েছে। ক্ষতিগ্রস্ত তিন কাপড় ব্যবসায়ী ফিরোজুল ইসলাম, দেলশাদ আলী ও ফিরোজ বলেন, গত বৃহস্পতিবার রাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়িতে যান। গতকাল শুক্রবার সকালে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন, মূল্যবান কাপড় চোরেরা নিয়ে গেছে। ব্যবসায়ীরা বলেন, চোরেরা তাঁদের দোকান থেকে প্রায় ১৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।