দোকানের বর্জ্যে মরে ভেসে উঠল পুকুরের মাছ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারের একটি মিষ্টির দোকানের বর্জ্যে সেখানকার একটি পুকুরের মাছ মরে ভেসে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাজারের আনন্দ মিষ্টান্ন ভান্ডারের পেছনে মঞ্জুর আলী নামের এক ব্যক্তির ওই পুকুর। দীর্ঘদিন ধরে ওই মিষ্টির দোকানের সব বর্জ্য পুকুরে ফেলা হচ্ছিল। এসব বর্জ্য পানিতে মিশে শুক্রবার রাতে পুকুরের রুই, কাতলাসহ কয়েক শ মাছ মরে ভেসে ওঠে।
মঞ্জুর আলী বলেন, তিনি দোকান মালিককে বারবার বর্জ্য না ফেলার অনুরোধ করেছেন। কিন্তু তিনি পাত্তা দেননি।
হোটেলের মালিক ঘোটন কুমার ঘোষ বলেন, শুধু তাঁর দোকানের বর্জ্যই ওই পুকুরে পড়ে না। আশপাশের শৌচাগারের বর্জ্যও ওই পানিতে মেশে। মাছ কী কারণে মারা গেছে, তা পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।