দোল উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর রাধানাথ অঙ্গনে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ম্যাগার মায়ের কুঁড়ে ঘরে আগুন, শোভাযাত্রা, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসবের প্রসাদ বিতরণ। উৎসবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম প্রমুখ।