দোষ স্বীকার করে সুখীর স্বামীর জবানবন্দি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারে চোখ হারানো গৃহবধূ সুখী আক্তারের স্বামী রবিউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড শেষে গত সোমবার আদালতে সোপর্দ করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, ঢাকার মুখ্য বিচারিক হাকিম বেগম নাজমা শিউলীর আদালতে জবানবন্দি দিয়েছেন রবিউল ইসলাম। তিনি স্বীকার করেছেন, তিনিই তাঁর স্ত্রীর ডান চোখ তুলে ফেলেছেন এবং বাঁ চোখটিও তুলে ফেলার চেষ্টা করেন। এ সময় তাঁদের কক্ষে আর কেউ ছিলেন না। তাঁর ভাই বা বোন কেউ তাঁকে সহায়তা করেননি।
১৭ জুলাই সুখীর ওপর এ নির্যাতন চালানো হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রবিউলকে পিটুনি দিয়ে পুলিশে দেন। এ ঘটনায় সুখীর ভাই মোহসিন থানায় মামলা করেন। মামলায় রবিউল, তাঁর ভাই আক্তার হোসেন ও ইদ্রিস আলীকে আসামি করা হয়েছে। তাঁরা পলাতক।