দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীলের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রেসক্লাব। গতকাল রোববার দুপুরে সাতকানিয়া প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজউন নবীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন, নাজিম মাহমুদ, নুরুল ইসলাম সবুজ প্রমুখ।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় জুয়েল শীলের ওপর হামলাকারী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিসহ অন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার, ছাত্রত্ব বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।