প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহানের (তনু) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় নগরের চেরাগী পাহাড় মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ‘চেতনায় মুক্তিযুদ্ধ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন’ চট্টগ্রাম মহানগরের সভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, প্রচার সম্পাদক এস এম পারভেজ, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ মামুন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে সোহাগী হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা বলেন, সুরক্ষিত এলাকায় একজন তরুণীর অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া যায় না। খুনিরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনতে হবে।