দোহারে শিক্ষার মানোন্নয়নে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার মানোন্নয়নে তথ্যপ্রযুক্তি ব্যবহারের বিষয়ে এক সভা করেছে উপজেলা প্রশাসন। এতে ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জল মিয়া প্রধান অতিথি ছিলেন। দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে এ সভা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে রবীন্দ্র রচনাবলী দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ২০ বছরে তথ্যপ্রযুক্তিতে বিশ্ব যেভাবে এগিয়ে গেছে, বিগত ২০০ বছরে সেভাবে এগোয়নি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল করিম ভূঁইয়া, দোহার পৌর মেয়র আবদুর রহিম মিয়া প্রমুখ।