দোয়া অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসরিন খান
জাতীয় পুষ্টি কার্যক্রমের সাবেক উপপ্রকল্প ব্যবস্থাপক নাসরিন খানের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধানমন্ডি-৬-এর ৩২/এ বাসভবনে দোয়া অনুষ্ঠানে তাঁর সহকর্মী, বন্ধু ও আত্মীয়দের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তাঁর স্বামী চিকিৎসক মজুমদার এ কে এম মাসুদ। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ১১ সেপ্টেম্বর তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে পুষ্টিবিষয়ক আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সান মুভমেন্টের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক