দোয়া চেয়েছেন মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী সবার কাছে দোয়া চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি দোয়া চান।
সাবেক এই মেয়রের পরিবারের সদস্যরা জানান, ৭ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে মহিউদ্দিন চৌধুরীকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। আজ শুক্রবার পবিত্র মক্কা শরিফে তাঁর যাওয়ার কথা রয়েছে।