প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ হাজি সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জালাল উদ্দিন আহাম্মেদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া মাহফিল হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হেলাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ূন কবির মৃধা। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য তোবারক হোসেন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ