দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক উপসচিব এ কে এম আবদুর রবের আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার ঢাকায় তাঁর নিজ বাসভবনে (বাসা-৬১, রোড-১২/এ, ধানমন্ডি) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। গত ২৭ জানুয়ারি যুক্তরাজ্যে মারা যান আবদুর রব। ৩০ জানুয়ারি নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি