দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
দেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ মাগরিব রাজধানীর লেক সার্কাস উচ্চবিদ্যালয় মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ফেব্রুয়ারি মারা যান। পরদিন পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দারিকান্দি গ্রামে তাঁর মরদেহ সমাহিত করা হয়। একুশে পদকপ্রাপ্ত এই প্রত্নতাত্ত্বিক পুঁথিসাহিত্য বিশারদ ও অনুবাদক ছিলেন। বিজ্ঞপ্তি।