দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহ্ফুজুর রহমান
প্রয়াত বিচারপতি মাহ্ফুজুর রহমানের (৮১) দোয়া মাহফিল আজ শুক্রবার বাদ আসর রাজধানীর মোহাম্মদপুরের ৯/২৭, হুমায়ুন রোডে তাঁর নিজের বাসায় অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মাহ্ফুজুর রহমান গত ৫ মে বার্ধক্যজনিত রোগে মৃত্যুবরণ করেন। কুমিল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।