দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় মারা যাওয়া ব্যক্তিদের স্মরণে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের জমিয়াতুল ফালাহ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের দ্বিতীয় দিন গতকাল সোমবার দুপুরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম নূর মোহাম্মদ সিদ্দিকী। এতে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম