দোয়া-শুভেচ্ছার পোস্টার ও ব্যানার উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব ও ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনী পরিবেশ ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। নির্বাচনী বিধি লঙ্ঘনের আশঙ্কায় হঠাৎ এই দুই পৌরসভায় দোয়া ও শুভেচ্ছা চেয়ে সম্ভাব্য প্রার্থীদের টানানো ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, গত মঙ্গলবার পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইউএনও জেসমিন আক্তার বিধিবহির্ভূতভাবে লাগানো সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দেন। এরপর থেকে প্রার্থীরা এসব সরিয়ে ফেলা শুরু করেন।
নান্দাইল পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, শহর থেকে সম্ভাব্য প্রার্থীদের ডিজিটাল ব্যানার ও রঙিন পোস্টারগুলো তুলে ফেলা হয়েছে।