দৌড় প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার বড়বাড়ি ইয়ুথ ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় গজারিয়া মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হাল’ দৌড় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. জালাল উদ্দিন। প্রতিযোগিতায় হোসেন্দী দড়িপাড়ার গেদু মিয়া প্রথম, নারান্দী নরপুরের শাহানশাহ দ্বিতীয় ও পাটুয়াভাঙ্গা বাগপাড়ার মজলু মিয়ার হাল তৃতীয় স্থান অধিকার করে।