দৌলত দায়েন রাফে কিন্ডারগার্টেন এডুকেশনের ভারপ্রাপ্ত মহাসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কিন্ডারগার্টেন এডুকেশন সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব দৌলত দায়েন রাফেকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পূর্বের মহাসচিব আশরাফ আলী মোল্লার বেশ কয়েক মাসের নিষ্ক্রিয়তার কথা উল্লেখ করা হয়। পরে সংগঠনের কার্যক্রমকে সচল রাখার স্বার্থে দৌলত দায়েন রাফেকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি।